• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে॥
তোমার   মোহন এল ভীষণ বেশে,   আকাশ ঢাকা জটিল কেশে–
     বুঝি   এল তোমার সাধনধন চরম সর্বনাশে॥
বাতাসে তোর সুর ছিল না,   ছিল তাপে ভরা।
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।
এবার   জাগ্‌রে হতাশ, আয় রে ছুটে   অবসাদের বাঁধন টুটে–
     বুঝি   এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এসো এসো হে তৃষ্ণার জল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এসো এসো এসো হে বৈশাখ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑