• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো এসো হে তৃষ্ণার জল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো এসো হে তৃষ্ণার জল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো এসো হে তৃষ্ণার জল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো এসো হে তৃষ্ণার জল,   কলকল্‌ ছলছল্‌–
ভেদ করো কঠিনের ক্রূর বক্ষতল   কলকল্‌ ছলছল্‌॥
     এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
     এসো হে নির্মল   কলকল্‌ ছলছল্‌॥
রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।
     তাহারি সোনার তান   তোমাতে জাগায় গান,
     এসো হে উজ্জ্বল, কলকল্‌ ছলছল্‌॥
হাঁকিছে অশান্ত বায়,
‘আয়, আয়, আয়।’   সে তোমায় খুঁজে যায়।
     তাহার মৃদঙ্গরবে   করতালি দিতে হবে,
     এসো হে চঞ্চল, কলকল্‌ ছলছল্‌॥
মরুদৈত্য কোন্‌ মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।
     ভেঙে ফেলে দিয়ে কারা   এসো বন্ধহীন ধারা,
     এসো হে প্রবল,   কলকল্‌ ছলছল্‌॥

রাগ: মিশ্র ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ বৈশাখ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ এপ্রিল, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এসো এসো হে তৃষ্ণার জল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑