• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একি আকুলতা ভুবনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » একি আকুলতা ভুবনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একি আকুলতা ভুবনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একি   আকুলতা ভুবনে!   একি   চঞ্চলতা পবনে॥
একি   মধুরমদির রসরাশি   আজি   শূন্যতলে চলে ভাসি,
   ঝরে   চন্দ্রকরে একি হাসি,   ফুল-   গন্ধ লুটে গগনে॥
একি   প্রাণভরা অনুরাগে   আজি   বিশ্বজগতজন জাগে,
আজি   নিখিল নীলগগনে   সুখ-   পরশ কোথা হতে লাগে।
সুখে   শিহরে সকল বনরাজি,   উঠে   মোহনবাঁশরি বাজি,
          হেরো   পূর্ণবিকশিত আজি   মম   অন্তর সুন্দর স্বপনে॥

রাগ: বাহার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

একি আকুলতা ভুবনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজ তালের বনের করতালি কিসের তালে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑