• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কুসুমে কুসুমে চরণচিহ্ন   দিয়ে যাও, শেষে   দাও মুছে।
ওহে   চঞ্চল, বেলা   না যেতে খেলা   কেন তব যায় ঘুচে॥
চকিত চোখের অশ্রুসজল   বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল–
          কোথা সে পথের শেষ   কোন্‌ সুদূরের দেশ
                   সবাই তোমায় তাই পুছে॥
বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে,   ফুল যবে ফোটে নাই দেখা।
তোমার লগন যায় সে কখন,   মালা গেঁথে আমি রই একা।
“এসো এসো এসো’ আঁখি কয় কেঁদে।   তৃষিত বক্ষ বলে “রাখি বেঁধে’
          যেতে যেতে, ওগো প্রিয়,   কিছু ফেলে রেখে দিয়ো
                   ধরা দিতে যদি নাই রুচে॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:একি আকুলতা ভুবনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑