চলে যাবি এই যদি তোর মনে থাকে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
চলে যাবি এই যদি তোর মনে থাকে
ডাকব না, ফিরে ডাকব না–
ডাকি নে তো সকালবেলার শুকতারাকে।
হঠাৎ ঘুমের মাঝখানে কি
বাজবে মনে স্বপন দেখি
‘হয়তো ফেলে এলেম কাকে’–
আপনি চলে আসবি তখন আপন ডাকে॥
রাগ: সিন্ধু
তাল: কাফি
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ কার্তিক, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অক্টোবর, ১৩৩৫
Leave a Reply