আমার কী বেদনা সে কি জানো (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমার কী বেদনা সে কি জানো
ওগো মিতা, সুদূরের মিতা।
বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা॥
বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে–
সে কি জানো তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ এ কি হবে বৃথা
ওগো মিতা, সুদূরের মিতা,
আমার ভবনদ্বারে রোপিলে যারে
সেই মালতী আজি বিকশিতা–সে কি জানো।
যারে তুমিই দিয়েছ বাঁধি
আমার কোলে সে উঠিছে কাঁদি–সে কি জানো তুমি জানো।
সেই তোমার বীণা বিস্মৃতা॥
রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ শ্রাবণ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ অগাস্ট, ১৯৩৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ
Leave a Reply