• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো,
নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।
এমনি নিবিড় ক’রে       এরা     দাঁড়ায় হৃদয় ভ’রে–
তাই তো আমি জানি    বিপুল বিশ্বভুবনখানি
অকুল-মানস-সাগর-জলে কমল টলোমলো।
তাই তো আমি জানি– আমি    বাণীর সাথে বাণী,
আমি গানের সাথে গান, আমি   প্রাণের সাথে প্রাণ,
আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ কার্তিক, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অক্টোবর, ১৯১৫
রচনাস্থান: শ্রীনগর

তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জলে-ডোবা চিকন শ্যামল কচি ধানের পাশে পাশে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑