আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।
আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।
ওরে মন, খুলে দে মন, যা আছে তোর খুলে দে–
অন্তরে যা ডুবে আছে আলোক-পানে তুলে দে।
আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্ রে ফুটে–
চোখের ‘পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি॥
রাগ: ভৈরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ মাঘ, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1906
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
Leave a Reply