• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফিরায়ো না মুখখানি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ফিরায়ো না মুখখানি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ফিরায়ো না মুখখানি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

       ফিরায়ো না মুখখানি,
ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী॥
ভ্রূভঙ্গতরঙ্গ কেন আজি সুনয়নী!
হাসিরাশি গেছে ভাসি,   কোন্‌ দুখে সুধামুখে নাহি বাণী।
আমারে মগন করো      তোমার          মধুর করপরশে
               সুধাসরসে।
প্রাণ মন পুরিয়া দাও নিবিড় হরষে।
     হেরো শশীসুশোভন, সজনী,
              সুন্দর রজনী।
তৃষিতমধুপসম কাতর হৃদয় মম–
কোন্‌ প্রাণে আজি        ফিরাবে তারে পাষাণী॥

রাগ: ইমন-ভূপালী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1300
রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

ফিরায়ো না মুখখানি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অনন্তসাগরমাঝে দাও তরী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑