• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনন্তসাগরমাঝে দাও তরী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অনন্তসাগরমাঝে দাও তরী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনন্তসাগরমাঝে দাও তরী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

  অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া।
গেছে সুখ, গেছে দুখ,            গেছে আশা ফুরাইয়া॥
সম্মুখে অনন্ত রাত্রি,                 আমরা দুজনে যাত্রী,
        সম্মুখে শয়ান সিন্ধু দিগ্‌বিদিক হারাইয়া॥
জলধি রয়েছে স্থির,                 ধূ-ধূ করে সিন্ধুতীর,
        প্রশান্ত সুনীল নীর নীল শূণ্যে মিশাইয়া।
নাহি সাড়া, নাহি শব্দ,             মন্ত্রে যেন সব স্তব্ধ,
        রজনী আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া॥

.

রাগ: বাগেশ্রী
তাল: আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1282

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ফিরায়ো না মুখখানি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑