• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো তোমরা সবাই ভালো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো তোমরা সবাই ভালো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো তোমরা সবাই ভালো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ওগো,   তোমরা সবাই ভালো–
যার অদৃষ্টে যেমনি জুটেছে, সেই আমাদের ভালো–
আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো ॥
     কেউ বা অতি জ্বলো-জ্বলো,   কেউ বা ম্লান’ ছলো-ছলো,
     কেউ বা কিছু দহন করে,   কেউ বা স্নিগ্ধ আলো ॥
নূতন প্রেমে নূতন বধূ   আগাগোড়া কেবল মধু,
পুরাতনে অম্ল-মধুর   একটুকু ঝাঁঝালো।
     বাক্য যখন বিদায় করে   চক্ষু এসে পায়ে ধরে,
     রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো ॥
আমরা তৃষ্ঞা, তোমরা সুধা– তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা–
তোমার কথা বলতে কবির কথা ফুরালো।
     যে মূর্তি নয়নে জাগে   সবই আমার ভালো লাগে–
     কেউ বা দিব্যি গৌরবরন,   কেউ বা দিব্যি কালো ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১২৯৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1892
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

ওগো তোমরা সবাই ভালো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমরা লক্ষ্মীছাড়ার দল (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভালোমানুষ নই রে মোরা (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑