• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা লক্ষ্মীছাড়ার দল (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমরা লক্ষ্মীছাড়ার দল (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা লক্ষ্মীছাড়ার দল (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা লক্ষ্মীছাড়ার দল    ভবের    পদ্মপত্রে জল
                   সদা   করছি টলোমল
মোদের   আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল॥
     নাহি জানি করণ-কারণ,   নাহি জানি ধরণ-ধারণ॥
              নাহি মানি শাসন-বারণ গো–
আমরা   আপন রোখে মনের ঝোঁকে ছিঁড়েছি শিকল॥
     লক্ষ্মী, তোমার বাহনগুলি   ধনে পুত্রে উঠুন ফুলি,
              লুঠুন তোমার চরণধূলি গো–
     আমরা   স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।
তোমার   বন্দরেতে বাঁধা ঘাটে   বোঝাই-করা সোনার পাটে
                   অনেক রত্ন অনেক হাটে গো–
     আমরা   নোঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল॥
আমরা এবার খুঁজে দেখি   অকূলেতে কূল মেলে কি,
              দ্বীপ আছে কি ভবসাগরে।
     যদি   সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।
আমরা জুটে সারা বেলা    করব হতভাগার মেলা,
              গাব গান   খেলব খেলা গো–
কণ্ঠে যদি গান না আসে করব কোলাহল॥


রাগ: দেশ-মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আশ্বিন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যে কাঁদনে হিয়া কাঁদিছে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো তোমরা সবাই ভালো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑