• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরবাসী চলে এসো ঘরে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পরবাসী চলে এসো ঘরে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পরবাসী চলে এসো ঘরে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          পরবাসী, চলে এসো ঘরে
          অনুকূল সমীরণ-ভরে॥
ওই দেখো কতবার   হল খেয়া-পারাবার,
          সারিগান উঠিল অম্বরে॥
          আকাশে আকাশে আয়োজন,
          বাতাসে বাতাসে আমন্ত্রণ।
মন যে দিল না সাড়া,   তাই তুমি গৃহছাড়া
          নির্বাসিত বাহিরে অন্তরে॥

রাগ: ইমনকল্যাণ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ মাঘ, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ ফেব্রুয়ারি, ১৯২৬
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

পরবাসী চলে এসো ঘরে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সে কোন পাগল যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ছিল যে পরানের অন্ধকারে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑