• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে কোন পাগল যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সে কোন পাগল যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সে কোন পাগল যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সে কোন্‌ পাগল যায়   যায় পথে তোর,   যায় চলে ওই-একলা রাতে–
          তারে   ডাকিস নে   ডাকিস নে তোর আঙিনাতে॥
সুদূর দেশের বাণী ও যে   যায়   যায় বলে, হায়, কে তা বোঝে–
          কী সুর বাজায় একতারাতে॥
          কাল সকালে রইবে না   রইবে না তো,
                   বৃথাই কেন আসন পাতো।
          বাঁধন-ছেঁড়ার মহোৎসবে
          গান যে ওরে গাইতে হবে
                   নবীন আলোর বন্দনাতে॥

রাগ: সাহানা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ ভাদ্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ সেপ্টেম্বর, ১৯২৬
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সে কোন পাগল যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:রয় যে কাঙাল শূন্য হাতে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পরবাসী চলে এসো ঘরে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑