• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি।
চেয়ো না   চেয়ো না তারে নিকটে নিতে টানি॥
     রাখিতে চাহ, বাঁধিতে চাহ যাঁরে,
     আঁধারে তাহা মিলায়   মিলায় বারে বারে–
     বাজিল যাহা প্রাণের বীণা-তারে
          সে তো কেবলই গান কেবলই বাণী॥
পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ–
দেবসভায় যে সুধা করে পান।
     নদীর স্রোতে, ফুলের বনে বনে,
     মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে,
     সে সুধাটুকু পিয়ো আপন-মনে–
          মুক্তরূপে নিয়ো তাহারে জানি॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: কল্যন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:রয় যে কাঙাল শূন্য হাতে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑