• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে।
অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে॥
          তারি বাণী দু হাত বাড়ায় শিশুর বেশে,
          আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে,
              তারি ছোঁওয়া লেগেছে ওই কুসুমবনে॥
কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে–
পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে।
          তার বাসা-যে সকল ঘরের বাহির-দ্বারে,
          তার আলো যে সকল পথের ধারে ধারে,
              তাহারি রূপ গোপন রূপে জনে জনে॥

রাগ: রামকেলী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ অক্টোবর, ১৯২৬
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আকাশে তোর তেমনি আছে ছুটি (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑