• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশ, তোমায় কোন্‌ রূপে মন চিনতে পারে
     তাই ভাবি যে বারে বারে॥
গহন রাতের চন্দ্র তোমার মোহন ফাঁদে
     স্বপন দিয়ে মনকে বাঁধে,
প্রভাতসূর্য শুভ্র জ্যোতির তরবারে
     ছিন্ন করি ফেলে তারে॥
বসন্তবায় পরান ভুলায় চুপে চুপে,
     বৈশাখী ঝড় গর্জি উঠে রূদ্ররূপে।
শ্রাবণমেঘের নিবিড় সজল কাজল ছায়া
     দিগ্‌দিগন্তে ঘনায় মায়া–
আশ্বিনে এই অমল আলোর কিরণধারে
     যায় নিয়ে কোন্‌ মুক্তিপারে॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: মিউনিক

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আধেক ঘুমে নয়ন চুমে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑