• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে॥
     আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া,
     নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,
     প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া–
     স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে॥
তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি,
তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতি।
     যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে,
     তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে–
     অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।

রাগ: কাফি-খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: কল্যন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দেখা না-দেখায় মেশা হে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑