• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও কি এল, ও কি এল না – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ও কি এল, ও কি এল না – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ও কি এল, ও কি এল না (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     ও কি এল, ও কি এল না,   বোঝা গেল না–
     ও কি মায়া কি স্বপনছায়া,   ও কি ছলনা ॥
              ধরা কি পড়ে ও রূপেরই ডোরে,
          গানেরই তানে কি বাঁধিবে ওরে–
                   ও যে চিরবিরহেরই সাধনা ॥
ওর   বাঁশিতে করুণ কী সুর লাগে
     বিরহমিলনমিলিত রাগে।
          সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
          হৃদয়বনে ও উদাসী হাওয়া,
                        বুঝি   শুধু ও পরমকামনা ॥

রাগ: ভৈরবী-রামকেলী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

.

ও কি এল, ও কি এল না (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ও কি এল, ও কি এল না—
বোঝা গেল না,গেল না।
ও কি মায়া কি স্বপনছায়া—ও কি ছলনা।
ধরা কি পড়ে ও রূপেরই ডোরে।
গানেরই তানে কি বাঁধিবে ওরে।
ও-যে চিরবিরহেরই সাধনা।
ওর বাঁশিতে করুন কি সুর লাগে
বিরহমিলনমিলিত রাগে।
সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
হৃদয়বনে ও উদাসী হাওয়া—
বুঝি শুধু ও পরম কামনা॥
এ কি স্বপ্ন! এ কি মায়া!
এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া!

রাগ: ভৈরবী-রামকেলী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

ও কি এল, ও কি এল না
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যে কেবল পালিয়ে বেড়ায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দূরদেশী সেই রাখাল ছেলে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑