• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে কেবল পালিয়ে বেড়ায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যে কেবল পালিয়ে বেড়ায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে কেবল পালিয়ে বেড়ায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে কেবল   পালিয়ে বেড়ায়,   দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে,
সে কি আজ   দিল ধরা   গন্ধে-ভরা   বসন্তের এই সঙ্গীতে॥
          ও কি তার   উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি।
          আজ কি   পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি।
          ও কি তার   চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গীতে॥
     না গো না,   দেয় নি ধরা,   হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে।
মিছে এই    হেলা-দোলায়   মনকে ভোলায়,   ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে।
          সে বুঝি   লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে,
          নয়নের   আড়ালে তার   নিত্য-জাগার   আসন পাতে–
          ধেয়ানের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে॥

রাগ: পিলু-খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

যে কেবল পালিয়ে বেড়ায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হে আকাশবিহারী-নীরদবাহন জল (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ও কি এল, ও কি এল না – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑