আমি ফিরব না রে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে–
এমন হাওয়ার মুখে ভাসল তরী,
কূলে ভিড়ব না আর, ভিড়ব না রে॥
ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরব কি রে–
এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি
বেড়া ঘিরব না আর, ঘিরব না রে॥
ঘাটের রশি গেছে কেটে, কাঁদব কি তাই বক্ষ ফেটে–
এখন পালের রশি ধরব কষি,
এ রশি ছিঁড়ব না আর ছিঁড়ব না রে!
রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Leave a Reply