• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তরীতে পা দিই নি আমি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তরীতে পা দিই নি আমি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তরীতে পা দিই নি আমি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো।
ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাই নি গো ॥
     তোরা যাবি রাজার পুরে   অনেক দূরে,
     তোদের রথের চাকার সুরে
              আমার সাড়া পাই নি গো ॥
     আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
     হয়তো কখন্‌ নিসুত রাতে উঠবে হাওয়া।
আসবে মাঝি ও পার হতে   উজান স্রোতে,
সেই আশাতেই চেয়ে আছি– তরী আমার বাই নি গো ॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ এপ্রিল, ১৯১৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তরীতে পা দিই নি আমি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি ফিরব না রে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑