• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপন-মনে গোপন কোণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আপন-মনে গোপন কোণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আপন-মনে গোপন কোণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আপন-মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমার হয় বানাতে॥
     এই জগতের সকাল সাঁজে   ছুটি আমার সকল কাজে,
     মিলে মিলে মিলিয়ে কথা রঙে রঙে হয় মানাতে॥
কে গো আছে ভুবন-মাঝে নিত্যশিশু আনন্দেতে,
ডাকে আমায় বিশ্বখেলায় খেলাঘরের জোগান দিতে।
     বনের হাওয়ায় সকাল-বেলা   ভাসায় সে যে গানের ভেলা,
     সেই তো কাঁপায় সুরের কাঁপন মৌমাছিদের নীল ডানাতে॥


রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ২ ফাল্গুন, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ফেব্রুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:স্বপন-পারের ডাক শুনেছি (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑