• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বপন-পারের ডাক শুনেছি (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » স্বপন-পারের ডাক শুনেছি (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপন-পারের ডাক শুনেছি (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপন-পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি–
কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি॥
নয় তো সেথায় যাবার তরে,   নয় কিছু তো পাবার তরে,
                   নাই কিছু তার দাবি–
     বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি॥
চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে,
     দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে।
খুঁজে যারে বেড়াই গানে,   প্রাণের গভীর অতল-পানে
                   যে জন গেছে নাবি,
     সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩৩৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ এপ্রিল, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

স্বপন-পারের ডাক শুনেছি (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি একলা চলেছি এ ভবে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আপন-মনে গোপন কোণে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑