• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুই হাতে– কালের মন্দিরা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুই হাতে– কালের মন্দিরা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুই হাতে– কালের মন্দিরা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                             দুই হাতে–
কালের   মন্দিরা যে সদাই বাজে   ডাইনে বাঁয়ে দুই হাতে,
সুপ্তি ছুটে নৃত্য উঠে   নিত্য নূতন সংঘাতে॥
          বাজে ফুলে, বাজে কাঁটায়,   আলোছায়ার জোয়ার-ভাঁটায়,
                   প্রাণের মাঝে ওই-যে বাজে দুঃখে সুখে শঙ্কাতে॥
          তালে তালে সাঁঝ-সকালে   রূপ-সাগরে ঢেউ লাগে।
          সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই   ছন্দে নানান রঙ জাগে।
                   এই তালে তোর গান বেঁধে নে– কান্নাহাসির তান সেধে নে,
                             ডাক দিল শোন্‌ মরণ বাঁচন নাচন-সভার ডঙ্কাতে॥

রাগ: ইমন-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ চৈত্র, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ এপ্রিল, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দুই হাতে-- কালের মন্দিরা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রলয়-নাচন নাচলে যখন আপন ভুলে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑