• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রলয়-নাচন নাচলে যখন আপন ভুলে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রলয়-নাচন নাচলে যখন আপন ভুলে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রলয়-নাচন নাচলে যখন আপন ভুলে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

    প্রলয়-নাচন নাচলে যখন আপন ভুলে
হে নটরাজ, জটার বাঁধন পড়ল খুলে॥
        জাহ্নবী তাই মুক্তধারায়    উন্মাদিনী দিশা হারায়,
            সঙ্গীতে তার তরঙ্গদল উঠল দুলে॥
    রবির আলো সাড়া দিল আকাশ-পারে।
শুনিয়ে দিল অভয়বাণী ঘর-ছাড়ারে।
        আপন স্রোতে আপনি মাতে,    সাথি হল আপন-সাথে,
            সব-হারা সে সব পেল তার কূলে কূলে॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ভাদ্র, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ অগাস্ট, ১৯২৯
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

প্রলয়-নাচন নাচলে যখন আপন ভুলে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নাই ভয় নাই ভয় নাই রে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুই হাতে– কালের মন্দিরা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑