• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো হে গৃহদেবতা (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো হে গৃহদেবতা (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো হে গৃহদেবতা (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          এসো হে গৃহদেবতা,
এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র।
বিরাজো জননী, সবার জীবন ভরি–
দেখাও আদর্শ মহান চরিত্র॥
          শিখাও করিতে ক্ষমা, করো হে ক্ষমা,
          জাগায়ে রাখো মনে তব উপমা,
          দেহো ধৈর্য হৃদয়ে–
          সুখে দুখে সঙ্কটে অটল চিত্ত॥
দেখাও রজনী-দিবা   বিমল বিভা,
বিতরো পুরজনে শুভ্র প্রতিভা–
নব শোভাকিরণে
করো গৃহ সুন্দর রম্য বিচিত্র।
          সবে করো প্রেমদান   পূরিয়া প্রাণ–
          ভুলায়ে রাখো, সখা, আত্মাভিমান।
          সব বৈর হবে দূর
          তোমারে বরণ করি জীবনমিত্র॥

রাগ: আনন্দ-ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1300
রচনাকাল (খৃষ্টাব্দ): 1894

এসো হে গৃহদেবতা (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওহে নবীন অতিথি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ফিরে চল ফিরে চল (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑