• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওহে নবীন অতিথি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওহে নবীন অতিথি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওহে নবীন অতিথি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওহে    নবীন অতিথি, তুমি   নূতন কি তুমি চিরন্তন।
          যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন॥
          যতনে কত-কী আনি   বেঁধেছিনু গৃহখানি,
          হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ॥
     কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলে
     ঢেকে রেখেছিনু বুকে কত হাসি-অশ্রুজলে।
          একটি না কহি বাণী   তুমি এলে মহারানী,
          কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

ওহে নবীন অতিথি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এসো হে গৃহদেবতা (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑