• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিদায় করেছ যারে নয়ন-জলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বিদায় করেছ যারে নয়ন-জলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায় করেছ যারে নয়ন-জলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায় করেছ যারে নয়ন-জলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে    গো॥
আজি মধু সমীরণে    নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে    বকুলতলে॥
সে দিনও তো মধুনিশি    প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশ দিশি    কুসুমদলে।
দুটি সোহাগের বাণী    যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি    পরাতে গলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে    গো
মধুনিশি পূর্ণিমার    ফিরে আসে বার বার,
সে জন ফেরে না আর    যে গেছে চলে
ছিল তিথি অনকূল,    শুধু নিমেষের ভুল–
চিরদিন তৃষাকুল    পরান জ্বলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে    গো। ।

রাগ: দরবারী কানাড়া
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

.

বিদায় করেছ যারে নয়নজলে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায় করেছ যারে নয়ন-জলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে।
আজি মধু সমীরণে, নিশীথে কুসুম-বনে,
তারে কি পড়েছে মনে বকুল-তলে?
এখন ফিরাবে আর কিসের ছলে।
সেদিনো তো মধুনিশি, প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশদিশি কুসুম-দলে।
দুটি সোহাগের বাণী, যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি পরাতে গলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে।
মধুনিশি পূর্ণিমার, ফিরে আসে বার বার,
সে জন ফেরে না আর, যে গেছে চলে।
ছিল তিথি অনকূল, শুধু নিমেষের ভুল,
চিরদিন তৃষাকুল পরান জ্বলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে।

বিদায় করেছ যারে নয়ন-জলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সখী সে গেল কোথায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑