• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী সে গেল কোথায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সখী সে গেল কোথায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সখী সে গেল কোথায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সখী, সে গেল কোথায়,    তারে    ডেকে নিয়ে আয়।
        দাঁড়াব ঘিরে তারে তরুতলায়॥
আজি এ মধুর সাঁঝে  কাননে  ফুলের মাঝে
        হেসে হেসে  বেড়াবে সে,  দেখিব তায়॥
আকাশের   তারা ফুটেছে,   দখিনে   বাতাস ছুটেছে,
        পাখিটি   ঘুমঘোরে গেয়ে উঠেছে।
    আয় লো আনন্দময়ী,   মধুর বসন্ত লয়ে,
        লাবণ্য ফুটাবি লো তরুতলায়॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

.

সখী, সে গেলো কোথায় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা)
সখী, সে গেলো কোথায় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (মায়ার খেলা – গীতবিতান)

সখী, সে গেল কোথায়,
তারে ডেকে নিয়ে আয়।
দাঁড়াব ঘিরে তারে তরুতলায়।
আজি এ মধুর সাঁঝে, কাননে ফুলের মাঝে,
হেসে হেসে বেড়াবে সে, দেখিব তায়।
আকাশের তারা ফুটেছে, দখিনে বাতাস ছুটেছে,
পাখিটি ঘুমঘোরে গেয়ে উঠেছে।
আয় লো আনন্দময়ী, মধুর বসন্ত লয়ে,
লাবণ্য ফুটাবি লো তরুতলায়!

সখী সে গেল কোথায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কে ডাকে আমি কভু ফিরে নাহি চাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বিদায় করেছ যারে নয়ন-জলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑