পথহারা তুমি পথিক যেন গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে
ওগো যাও, কোথা যাও।
সুখে ঢলঢল বিবশ বিভল পাগল নয়নে
তুমি চাও, কারে চাও।
কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী।
মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী-পানে ধাও–
কোন্ মায়াপুরী পানে ধাও॥
রাগ: ইমনকল্যাণ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
পথহারা তুমি পথিক যেনো গো (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
পথহারা তুমি পথিক যেনো গো (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে,
ওগো যাও, কোথা যাও।
সুখে ঢল ঢল বিবশ বিভল পাগল নয়নে
তুমি চাও, কারে চাও।
কোথা গেছে তব উদাস হৃদয়,
কোথা পড়ে আছে ধরণী।
মায়ার তরণী বাহিয়া যেন গো
মায়াপুরী পানে ধাও।
কোন্ মায়াপুরী পানে ধাও!

Leave a Reply