• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবনে আজ কি প্রথম এল বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জীবনে আজ কি প্রথম এল বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনে আজ কি প্রথম এল বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনে আজ কি প্রথম এল বসন্ত।
নবীনবাসনাভরে হৃদয় কেমন করে,
    নবীন জীবনে হল জীবন্ত।
        সুখভরা এ ধরায়     মন বাহিরিতে চায়,
            কাহারে বসাতে চায় হৃদয়ে।
        তাহারে খুঁজিব দিকদিগন্ত॥
    যেমন দখিনে বায়ু ছুটেছে,    না জানি কোথায় ফুল ফুটেছে,
    তেমনি আমিও, সখী যাব–  না জানি কোথায় দেখা পাব।
        কার সুধাস্বর-মাঝে,    জগতের গীত বাজে,
            প্রভাত জাগিছে কার নয়নে,
                কাহারে প্রাণের প্রেম অনন্ত
                তাহারে খুঁজিব দিকদিগন্ত॥

রাগ: কানাড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

.

জীবনে আজ কি প্রথম এল বসন্ত (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনে আজ কি প্রথম এল বসন্ত (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনে আজ কি প্রথম এল বসন্ত।
নবীন বাসনাভরে হৃদয় কেমন করে,
নবীন জীবনে হল জীবন্ত।
সুখভরা এ ধরায় মন বাহিরিতে চায়,
কাহারে বসাতে চায় হৃদয়ে।
তাহার খুঁজিব দিক্‌-দিগন্ত।

রাগ: কানাড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

জীবনে আজ কি প্রথম এল বসন্ত (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কাছে আছে দেখিতে না পাও (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পথহারা তুমি পথিক যেন গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑