• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে    চিত্ররেখাডোরে বাঁধিল কে– বহু-   পূর্বস্মৃতিসম হেরি ওকে।
কার তুলিকা নিল মন্ত্রে জিনি   এই মঞ্জুল রূপের নির্ঝরিণী– স্থির নির্ঝরিণী।
                   যেন          ফাল্গুন-উপবনে শুক্লরাতে  দোলপূর্ণিমাতে
                   এল     ছন্দমুরতি কার নব-অশোকে॥
                             নৃত্যকলা যেন চিত্রে-লিখা
                   কোন্‌   স্বর্গের মোহিনী-মরীচিকা।
          শরৎ-নীলাম্বরে তড়িৎলতা   কোথা হারাইল চঞ্চলতা।
হে   স্তব্ধবাণী, কারে দিবে আনি   নন্দনমন্দারমাল্যখানি– বরমাল্যখানি
          প্রিয়-   বন্দনাগান-জাগানো রাতে
                             শুভ   দর্শন দিবে তুমি কাহার চোখে?।

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩৪১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ সেপ্টেম্বর, ১৯২৭
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নারীর ললিত লোভন লীলায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চিনিলে না আমারে কি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑