• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নারীর ললিত লোভন লীলায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নারীর ললিত লোভন লীলায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নারীর ললিত লোভন লীলায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নারীর ললিত লোভন লীলায়  এখনি কেন এ ক্লান্তি।
    এখনি কি সখা, খেলা হল অবসান॥
            যে মধুর রসে ছিলে বিহ্বল  সে কি মধুমাখা ভ্রান্তি–
        সে কি স্বপ্নের দান।  সে কি  সত্যের অপমান।
    দূর দুরাশায় হৃদয় ভরিছ,  কঠিন প্রেমের প্রতিমা গড়িছ–
কী মনে ভাবিয়া নারীতে করিছ  পৌরুষসন্ধান।
        এও কি মায়ার দান॥
            সহসা মন্ত্রবলে
    নমনীয় এই কমনীয়তারে  যদি আমাদের সখী একেবারে
            পরের বসন-সমান ছিন্ন করি ফেলে ধূলিতলে
        সবে না সবে না সে নৈরাশ্য–  ভাগ্যের সেই অট্টহাস্য
জানি জানি সখা, ক্ষুব্ধ করিবে লুব্ধ পুরুষপ্রাণ– হানিবে নিঠুর বাণ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

.

নারীর ললিত লোভন লীলায় (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

       নারীর ললিত লোভন লীলায়
                          এখনি কেন এ ক্লান্তি।
                        এখনি কি সখা, খেলা হল অবসান।
                   যে মধুর রসে ছিলে বিহ্বল
                               সে কি মধুমাখা ভ্রান্তি,
                                    সে কি স্বপ্নের দান,
                          সে কি    সত্যের অপমান।
                   দূর দুরাশায় হৃদয় ভরিছ,
                        কঠিন প্রেমের প্রতিমা গড়িছ,
                             কী মনে ভাবিয়া নারীতে করিছ
                                  পৌরুষসন্ধান।
                             এও কি মায়ার দান।
                        সহসা মন্ত্রবলে
                   নমনীয় এই কমনীয়তারে
                        যদি আমাদের সখী একেবারে
                             পরের বসন-সমান ছিন্ন
                                  করি ফেলে ধূলিতলে,
                   সবে না সবে না সে নৈরাশ্য–
                        ভাগ্যের সেই অট্টহাস্য
                   জানি জানি সখা, ক্ষুব্ধ করিবে
                             লুব্ধ পুরুষপ্রাণ,
                                  হানিবে নিঠুর বাণ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

নারীর ললিত লোভন লীলায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোন দেবতা সে কী পরিহাসে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑