• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দে তোরা আমায় নূতন করে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দে তোরা আমায় নূতন করে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দে তোরা আমায় নূতন করে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দে তোরা আমায় নূতন ক’রে দে নূতন আভরণে॥
হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি,
বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে।
শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে॥
বাজুক প্রেমের মায়ামন্ত্রে
পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরের অভিবন্দনা।
আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে,
যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

.

দে তোরা আমায় নূতন করে দে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                          দে তোরা আমায় নূতন ক’রে দে
                                  নূতন আভরণে।
                          হেমন্তের অভিসম্পাতে
                                  রিক্ত অকিঞ্চন কাননভূমি;
                          বসন্তে হোক দৈন্যবিমোচন
                                  নব লাবণ্যধনে।
                          শূন্য শাখা লজ্জা ভুলে যাক
                                  পল্লব-আবরণে।

                          বাজুক প্রেমের মায়ামন্ত্রে
                                  পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
                             চিরসুন্দরের অভিবন্দনা।
                          আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক
                                  হিল্লোলে হিল্লোলে,
                             যৌবন পাক সম্মান
                                  বাঞ্ছিতসম্মিলনে॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোথা বাইরে দূরে যায় রে উড়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑