• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোথা বাইরে দূরে যায় রে উড়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কোথা বাইরে দূরে যায় রে উড়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোথা বাইরে দূরে যায় রে উড়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোথা       বাইরে দূরে  যায় রে উড়ে  হায় রে হায়,
তোমার     চপল আঁখি  বনের পাখি  বনে পালায়॥
ওগো,       হৃদয়ে যবে  মোহন রবে  বাজবে বাঁশি
তখন        আপনি সেধে  ফিরবে কেঁদে,  পরবে ফাঁসি–
তখন        ঘুচবে ত্বরা,  ঘুরিয়া মরা  হেথা হোথায়।
আহা,       আজি সে আঁখি  বনের পাখি  বনে পালায়॥
চেয়ে        দেখিস না রে  হৃদয়দ্বারে  কে আসে যায়,
তোরা       শুনিস কানে  বারতা আনে  দখিন বায়।
আজি        ফুলের বাসে  সুখের হাসে  আকুল গানে
চির          বসন্ত যে  তোমারি খোঁজে  এসেছে প্রাণে,
তারে        বাহিরে খুঁজি  ফিরিছ বুঝি  পাগলপ্রায়–
আহা        আজি সে আঁখি  বনের পাখি  বনে পালায়॥

রাগ: খাম্বাজ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

কোথা বাইরে দূরে  যায় রে উড়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ঘরেতে ভ্রমর এল গুন্‌গুনিয়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দে তোরা আমায় নূতন করে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑