• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁশরি বাজাতে চাহি বাঁশরি বাজিল কই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বাঁশরি বাজাতে চাহি বাঁশরি বাজিল কই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশরি বাজাতে চাহি বাঁশরি বাজিল কই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই।
বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ,
মথুরার উপবন   কুসুমে সাজিল ওই॥
বিকচ বকুলফুল   দেখে যে হতেছে ভুল,
কোথাকার অলিকুল   গুঞ্জরে কোথায়।
এ নহে কি বৃন্দাবন,   কোথা সেই চন্দ্রানন,
ওই কি নুপূরধ্বনি,   বনপথে শুনা যায়।
একা আছি বনে বসি,   পীত ধড়া পড়ে খসি,
সোঙরি সে মুখশশী   পরান মজিল সই॥
একবার রাধে রাধে   ডাক্‌ বাঁশি মনোসাধে–
আজি এ মধুর চাঁদে   মধুর যামিনী ভায়।
কোথা সে বিধুরা বালা– মলিনমালতীমালা,
হৃদয়ে বিরহজ্বালা,   এ নিশি পোহায় হায়।
কবি যে হল আকুল,   একি রে বিধির ভুল,
মথুরায় কেন ফুল   ফুটেছে আজি লো সই॥

রাগ: কাফি-সিন্ধু
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

বাঁশরি বাজাতে চাহি বাঁশরি বাজিল কই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কখন যে বসন্ত গেল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পথিক পরান চল্‌, চল্‌ সে পথে তুই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑