• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কখন যে বসন্ত গেল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কখন যে বসন্ত গেল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কখন যে বসন্ত গেল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কখন যে বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুলমূল   ছেয়েছিল ঝরা ফুল,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান॥
এবার বসন্তে কি রে   যুঁথিগুলি জাগে নি রে–
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান।
এবার কি সমীরণ   জাগায় নি ফুলবন–
সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ॥
বসন্তের শেষ রাতে   এসেছি যে শূন্য হাতে–
এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান।
কাঁদিছে নীরব বাঁশি,   অধরে মিলায় হাসি–
তোমার নয়নে ভাসে ছলোছলো অভিমান॥

রাগ: পিলু-বারোয়াঁ
তাল: আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি নিশি নিশি কত রচিব শয়ন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাঁশরি বাজাতে চাহি বাঁশরি বাজিল কই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑