কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি
করুণ মধুর অধীর তানে বিরহবিধুর পাখি॥
নিবিড় ছায়া গহন মায়া, পল্লবঘন নির্জন বন–
শান্ত পবনে কুঞ্জভবনে কে জাগে একাকী॥
যামিনী বিভোরা নিদ্রাঘনঘোরা–
ঘন তমালশাখা নিদ্রাঞ্জন-মাখা।
স্তিমিত তারা চেতনহারা, পাণ্ডু গগন তন্দ্রামগন
চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত নিদ্রালস-আঁখি।
রাগ: পরজ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply