• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে
সন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি॥
          শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,
          বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি॥
     স্তব্ধ নীড়ে নীরব বিহগ,
নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।
          ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থল শূন্যতল,
                   চরাচরে স্বপনের মায়া।
              নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী॥

রাগ: ইমন-ভূপালী
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1300
রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কী সুর বাজে আমার প্রাণে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑