• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দীপ নিবে গেছে মম নিশীথসমীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে॥
              এ পথে যখন যাবে   আঁধারে চিনিতে পাবে–
                        রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে॥
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি।
              ভয় পাছে শেষ রাতে   ঘুম আসে আঁখিপাতে,
                        ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে॥

রাগ: বেহাগ
তাল: অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ অগ্রহায়ণ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ নভেম্বর, ১৯২১
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি এলেম তারি দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑