আমি এলেম তারি দ্বারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমি এলেম তারি দ্বারে, ডাক দিলেম অন্ধকারে হা রে॥
আগল ধরে দিলেম নাড়া– প্রহরে গেল, পাই নি সাড়া,
দেখতে পেলেম না যে তা রে হা রে॥
তবে যাবার আগে এখান থেকে এই লিখনখানি যাব রেখে–
দেখা তোমার পাই বা না পাই দেখতে এলেম জেনো গো তাই,
ফিরে যাই সুদূরের পারে হা রে॥
রাগ: বৃন্দাবনী সারং
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ডিসেম্বর, ১৯২১
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply