• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন দিনে তারে বলা যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এমন দিনে তারে বলা যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এমন দিনে তারে বলা যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     এমন দিনে তারে বলা যায়
     এমন ঘনঘোর বরিষায়।
     এমন দিনে মন খোলা যায়–
এমন মেঘস্বরে       বাদল-ঝরোঝরে
     তপনহীন ঘন তমসায়॥
     সে কথা শুনিবে না কেহ আর,
     নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি         গভীর দুখে দুখি,
     আকাশে জল ঝরে অনিবার–
     জগতে কেহ যেন নাহি আর॥
     সমাজ সংসার মিছে সব,
     মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে   আঁখির সুধা পিয়ে
     হৃদয় দিয়ে হৃদি অনুভব–
     আঁধারে মিশে গেছে আর সব॥
     তাহাতে এ জগতে ক্ষতি কার
     নামাতে পারি যদি মনোভার।
শ্রাবণবরিষনে         একদা গৃহকোণে
     দু কথা বলি যদি কাছে তার
     তাহাতে আসে যাবে কিবা কার॥
     ব্যাকুল বেগে আজি বহে যায়,
     বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে   রহিয়া গেল মনে
     সে কথা আজি যেন বলা যায়–
     এমন ঘনঘোর বরিষায়॥

রাগ: দেশ
তাল: রূপক
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১২৯৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ মে, ১৮৮৯
রচনাস্থান: খিরকী, পুনে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দিনেন্দ্রনাথ ঠাকুর

এমন দিনে তারে বলা যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি যে রজনী যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সংসারেতে চারি ধার (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑