• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি যে রজনী যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি যে রজনী যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি যে রজনী যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি        যে রজনী যায়   ফিরাইব তায় কেমনে।
              নয়নের জল ঝরিছে বিফল নয়নে॥
              এ বেশভূষণ লহো সখী, লহো,   এ কুসুমমালা হয়েছে অসহ–
                             এমন যামিনী কাটিল বিরহশয়নে॥
আমি        বৃথা অভিসারে   এ যমুনাপারে এসেছি,
বহি          বৃথা মন-আশা   এত ভালোবাসা বেসেছি।
শেষে        নিশিশেষে বদন মলিন,   ক্লান্তচরণ, মন উদাসীন,
                             ফিরিয়া চলেছি কোন্‌ সুখহীন ভবনে॥
ওগো        ভোলা ভালো তবে,   কাঁদিয়া কী হবে মিছে আর।
যদি          যেতে হল হায়   প্রাণ কেন চায় পিছে আর।
              কুঞ্জদুয়ারে অবোধের মতো   রজনীপ্রভাতে বসে রব কত–
                             এবারের মতো   বসন্ত গত জীবনে॥

রাগ: ভৈরবী-কীর্তন
তাল: রূপকড়া
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ আষাঢ়, ১৩০০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ জুন, ১৮৯৩
রচনাস্থান: শিলাইদহ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কেন নয়ন আপনি ভেসে যায় জলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এমন দিনে তারে বলা যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑