• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিনান্তবেলায় শেষের ফসল নিলেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দিনান্তবেলায় শেষের ফসল নিলেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দিনান্তবেলায় শেষের ফসল নিলেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দিনান্তবেলায় শেষের ফসল নিলেম তরী-‘পরে,
          এ পারে কৃষি হল সারা,
                   যাব ও পারের ঘাটে॥
              হংসবলাকা উড়ে যায়
                   দূরের তীরে, তারার আলোয়,
              তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে॥
          ভাঁটার নদী ধায় সাগর-পানে   কলতানে,
                   ভাবনা মোর ভেসে যায় তারি টানে।
যা-কিছু নিয়ে চলি   শেষ সঞ্চয়
          সুখ নয় সে, দঃখ সে নয়, নয় সে কামনা–
                   শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার স্বরে॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ ফাল্গুন, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ মার্চ, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

দিনান্তবেলায় শেষের ফসল নিলেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে জাগায়ো না ও যে বিরাম মাগে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লানস্মৃতি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑