• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে জাগায়ো না ও যে বিরাম মাগে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে জাগায়ো না ও যে বিরাম মাগে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে জাগায়ো না ও যে বিরাম মাগে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে জাগায়ো না,    ও যে বিরাম মাগে    নির্মম ভাগ্যের পায়ে।
     ও যে সব চাওয়া দিতে চাহে   অতলে জলাঞ্জলি॥
          দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে,
              যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা ॥
                        আসুক নিবিড় নিদ্রা,
          তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে
                        স্মরণের পত্র হতে।
                   স্তব্ধ হোক বেদনগুঞ্জন
                             সুপ্ত বিহঙ্গের নীড়ের মতো–
          আনো তমস্বিনী,
              শ্রান্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান॥

রাগ: কেদারা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ফাল্গুন, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

ওরে জাগায়ো না ও যে বিরাম মাগে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো স্বপ্নস্বরূপিণী তব অভিসারের পথে পথে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দিনান্তবেলায় শেষের ফসল নিলেম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑