• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।
     ও যে   সুদূর প্রাতের পাখি
          গাহে   সুদূর রাতের গান॥
              বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর   রঙিন পাখা,
                   তারি ঝরা ফুলের গন্ধ ওর   অন্তরে ঢাকা ॥
ওগো বিদেশিনী,
     তুমি ডাকো ওরে নাম ধরে,
              ও যে   তোমারি চেনা।
     তোমারি দেশের আকাশ ও যে জানে,   তোমার রাতের তারা,
              তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া–
                   নাচে   তোমারি কঙ্কণেরই তালে॥

.

রাগ: মিশ্র বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার আপন গান আমার অগোচরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑