• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার আপন গান আমার অগোচরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার আপন গান আমার অগোচরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার আপন গান আমার অগোচরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার আপন গান আমার অগোচরে   আমার মন হরণ করে,
     নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে॥
          ওই-যে দূরে   কূলে কূলে     ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে–
              সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে॥
কোথায় তুমি মম অজানা সাথি,
     কাটাও বিজনে বিরহরাতি,
          এসো এসো উধাও পথের যাত্রী–
                   তরী আমার টলোমলো   ভরা জোয়ারে॥


রাগ: সাহানা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যদি হায় জীবন পূরণ নাই হল মম (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑