সখী ওই বুঝি বাঁশি বাজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সখী, ওই বুঝি বাঁশি বাজে– বনমাঝে কি মনোমাঝে॥
বসন্তবায় বহিছে কোথায়,
কোথায় ফুটেছে ফুল,
বলো গো সজনি, এ সুখরজনী
কোন্খানে উদিয়াছে– বনমাঝে কি মনোমাঝে॥
যাব কি যাব না মিছে এ ভাবনা,
সখী, মিছে মরি লোকলাজে।
কে জানে কোথা সে বিরহহুতাশে
ফিরে অভিসারসাজে–
বনমাঝে কি মনোমাঝে
রাগ: পিলু
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Leave a Reply