• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি নিশিদিন তোমায় ভালোবাসি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি নিশিদিন তোমায় ভালোবাসি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি নিশিদিন তোমায় ভালোবাসি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    নিশিদিন তোমায় ভালোবাসি,
     তুমি     অবসরমত বাসিয়ো।
               নিশিদিন হেথায় বসে আছি,
তোমার    যখন মনে পড়ে আসিয়ো ॥
     আমি     সারানিশি তোমা-লাগিয়া
              রব বিরহশয়নে জাগিয়া–
তুমি     নিমেষের তরে প্রভাতে
     এসে    মুখপানে চেয়ে হাসিয়ো ॥
তুমি    চিরদিন মধুপবনে
     চির-    বিকশিত বনভবনে
যেয়ো    মনোমত পথ ধরিয়া
     তুমি    নিজ সুখস্রোতে ভাসিয়ো।
          যদি     তার মাঝে পড়ি আসিয়া
তবে     আমিও চলিব ভাসিয়া,
     যদি      দূরে পড়ি তাহে ক্ষতি কী–
               মোর    স্মৃতি মন হতে নাশিয়ো ॥

রাগ: মিশ্র গৌরী
তাল: কাহারবা-দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বর্ষপঞ্জি
Next Post:সখী ওই বুঝি বাঁশি বাজে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑